প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৬ পিএম

সংগৃহীত ছবি
আওয়ামী লীগের ইতিহাস বেঈমানীর ইতিহাস বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন বাবলু। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ভালুকা উপজেলা বিএনপির আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা ভালুকা সরকারি কলেজ মাঠে জড়ো হয়। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন বাবলু।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, সালাহ উদ্দিন আহমেদ, আলহাজ্ব শহিদুল ইসলাম, মজিবুর রহমান মজু, সাখাওয়াত পাঠান,স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/শাহো