প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৩ পিএম

ভাঙ্গন ঠেকাতে কার্যকরী পদক্ষেপ নেই পানি উন্নয়ন বোর্ডের
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের আয়নালেরঘাটের পূর্বতীরে চল লুছনি ও চর বলরামপুর এলাকায় দেখা দিয়েছে দুধকুমার নদের প্রবল ভাঙন।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিতে নদী তীরে দাঁড়িয়ে মানববন্ধন করেছেন বামনডাঙ্গা ইউনিয়নের চল লছিনি ও বল্লভের খাস ইউনিয়নের চর বলরামপুর এলাকার কয়েকশ মানুষ।
এদিকে কয়েকদিনের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে শতশত একর ফসলি জমি ও বসতভিটা। ভাঙনের মুখে রয়েছে মসজিদ, মাদরাসা, কবরস্থান, শিক্ষা প্রতিষ্ঠান ও বসতিবাড়িসহ নানা স্থাপনা। ভাঙ্গন ঠেকাতে কার্যকরী পদক্ষেপ নেই পানি উন্নয়ন বোর্ডের।
এতে বক্তব্য রাখেন এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী হাফিজুর রহমান খান জুয়েল, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলাম, সাবেক সভাপতি সেকেন্দার আলী, স্থানীয় আব্দুল ওহাব, মৌলভী মাজহারুল ইসলামসহ অনেকে।