বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সব রেকর্ড ভেঙে সোনার দাম ইতিহাসে সর্বোচ্চ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৫ পিএম আপডেট: ০৩.০৯.২০২৫ ৩:৪৭ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অতীতের সব রেকর্ড ছাড়িয়ে বিশ্ববাজারে নতুন উচ্চতায় পৌঁছেছে সোনার দাম। প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ৫০০ ডলার অতিক্রম করেছে।

গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম দাঁড়ায় ৩ হাজার ৫০৮ দশমিক ৫০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় (১ ডলার সমান ১২০ টাকা ধরে) এর মূল্য প্রায় ৪ লাখ ২১ হাজার ২০ টাকা। হিসাব অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় প্রায় ১ লাখ ৭৩ হাজার ২৬০ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত সোনার দাম বেড়েছে ৩০ শতাংশের বেশি, যা ইতিহাসে সর্বোচ্চ বৃদ্ধি।

ক্যাপিটাল ডটকমের আর্থিক বিশ্লেষক কাইল রড্ডা বলেন, দুর্বল অর্থনৈতিক পরিস্থিতি ও ফেডের সুদহার কমানোর সম্ভাবনা সোনাসহ মূল্যবান ধাতুর বাজারকে শক্তিশালী করছে। তার মতে, আরেকটি কারণ হলো ফেডের স্বাধীনতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ, যা ডলারভিত্তিক সম্পদের প্রতি আস্থা কমিয়ে দিয়েছে।

ট্রাম্প দীর্ঘদিন ধরে ফেড ও চেয়ারম্যান জেরোম পাওয়েলের সমালোচনা করছেন। তার অভিযোগ, পাওয়েল যথাসময়ে সুদের হার কমাচ্ছেন না। সম্প্রতি ফেড সদর দপ্তরের ব্যয়বহুল সংস্কার নিয়েও তিনি পাওয়েলকে সমালোচনা করেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ফেড একটি স্বাধীন প্রতিষ্ঠান ছিল এবং থাকা উচিতও। তবে তিনি মনে করেন, ফেড বেশ কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছে। 

একই সঙ্গে তিনি ট্রাম্পের পক্ষ নিয়ে দাবি করেন, বন্ধকি জালিয়াতির অভিযোগে ফেড গভর্নর লিসা কুককে বরখাস্ত করার অধিকার প্রেসিডেন্টের রয়েছে।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ব্যবসায়ীরা এখন প্রায় নিশ্চিত যে ১৭ সেপ্টেম্বর ফেড সুদের হার এক-চতুর্থাংশ পয়েন্ট কমাবে। এর সম্ভাবনা ধরা হচ্ছে ৯০ শতাংশ।

এই সম্ভাবনা এবং ফেডের স্বাধীনতা নিয়ে অনিশ্চয়তার কারণে প্রবল চাপে পড়েছে মার্কিন ডলার। প্রতিদ্বন্দ্বী মুদ্রার বিপরীতে ডলারের মান দেড় মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি নেমে এসেছে। এতে বিনিয়োগকারীদের আস্থা হারাচ্ছে ডলার।

অর্থনীতিবিদরা বলছেন, সোনায় সুদ পাওয়া যায় না ঠিকই, তবে ফেডের সুদের হার কম থাকলে সোনা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। ফলে সুদহার আরও কমলে সোনার দাম বৃদ্ধির ধারা অব্যাহত থাকতে পারে।

সূত্র: রয়টার্স

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সোনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close