বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার হাতিরঝিলে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগ রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে প্রায় এক কোটি ২০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন।

গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোর ৩টার দিকে হাতিরঝিলের মধুবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতের নাম মো. উজ্জল আলী (৪৭)।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মঙ্গলবার ভোরে হাতিরঝিল থানাধীন মধুবাগ এলাকায় কয়েকজন মাদক কারবারি হেরোইন ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে উজ্জল আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে এক কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক এক কোটি ২০ লাখ টাকা।

এছাড়াও ডিবি সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় মোট ১৪টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডিবি সূত্রে আরো জানা যায়, উজ্জল আলী একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  হাতিরঝিল   ডিবি   রাজধানী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close