প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৮ AM

প্রতীকী ছবি
রাজধানীর গুলশান থানাধীন পশ্চিম কালাচাঁদপুরের আকন্দবাড়ি এলাকায় পারিবারিক কলহের জেরে ছোট ভাই সামি (৩০) খুন হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই জানে আলম পলাতক রয়েছেন।
স্বজনদের বরাতে জানা গেছে, পারিবারিক বিরোধের একপর্যায়ে জানে আলম দা দিয়ে ছোট ভাই সামিকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় সামিকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের খালাতো ভাই মনির হোসেন জানান, জানে আলম ও সামি সৎ ভাই। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরেই এই হত্যাকাণ্ড ঘটে।
এ বিষয়ে গুলশান থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ বিরোধের জেরেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অভিযুক্ত জানে আলমকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এনআর