বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৪০ হাজার বাংলাদেশি আশ্রয় চায় ইতালিতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০২ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইতালিতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ৪০ হাজার বাংলাদেশি নাগরিক। তবে বৈধভাবে বাংলাদেশি শ্রমিক নেওয়ার ব্যাপারে সরকারের সহযোগিতা চায় ইতালি বলে জানিয়েছেন ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও অ্যালেসান্দ্রো।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে এসব তথ্য জানান তিনি। এছাড়াও ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতিও পিয়ানতেদোসি গত মে মাসে ঢাকা সফরকালে ইতালিতে বাংলাদেশিদের অবৈধভাবে যাওয়া রোধসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন।

বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা বলেন, “বর্তমানে ইতালিতে ৪০ হাজার বাংলাদেশি নাগরিক রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। তবে ৯৮ শতাংশ আবেদন বাতিল করেছে দেশটির সরকার। মানব পাচার রোধসহ বিভিন্ন ইস্যু নিয়ে ইতালির রাষ্ট্রদূত কথা বলেছেন। অবৈধ অভিবাসন ও বৈধভাবে ইতালি যাওয়াসহ বিভিন্ন বিষয়ে ইতালি সরকারের সঙ্গে কয়েক মাস আগে বাংলাদেশ সরকারের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) স্বাক্ষরিত হয়েছে।”

তবে ইতালি সরকার বাংলাদেশ থেকে বৈধভাবে শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে। অবৈধভাবে ইতালি যাওয়ার তালিকায় এক নম্বরে রয়েছে বাংলাদেশিরা। এ নিয়ে দেশটি উদ্বেগ প্রকাশ করেছে। অবৈধভাবে প্রবেশ রোধ করতে যাচ্ছে ইতালি সরকার। এ জন্য তারা বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও আইসিটি অনুবিভাগ) খন্দকার মো. মাহাবুবুর রহমান বলেন, “অভিবাসন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে। এ জন্য ইতালির রাষ্ট্রদূত এসেছিলেন। বাংলাদেশি নাগরিকেরা কী উপায়ে সে দেশে যাচ্ছেন, সেখানে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়ছেন, ভবিষ্যতে এসব অবৈধ অভিবাসন বন্ধে পরবর্তী করণীয় এবং সে লক্ষ্যে একটি আইন প্রণয়নের বিষয়ে আলোচনা হয়েছে।”

জানা যায়, ইতালিতে বর্তমানে বৈধভাবে ২ লাখের বেশি বাংলাদেশি রয়েছেন। অবৈধভাবে রয়েছেন ৭০ হাজার বাংলাদেশি। ইতালিতে যাওয়ার জন্য বাংলাদেশের নাগরিকেরা বিভিন্ন ভুয়া কাগজপত্র ও গরমিল তথ্য দেন। এ কারণে সম্প্রতি ইতালি সরকার ৩০ হাজার বাংলাদেশির কাজের অনাপত্তি সনদ বাতিল করেছে।

এদিকে অনাপত্তি সনদ বাতিলের ফলে ইতালি প্রবাসিদের মাঝে বেশ উৎকন্ঠা লক্ষ্য করা যায়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   ইতালি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close