বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক-অভিভাবক-কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রবিউল হাসান ধুনট (বগুড়া)
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪২ AM
সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা অংশ নেন।

সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা অংশ নেন।

বগুড়ার ধুনট উপজেলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ধুনট উপজেলার বিশ্বহরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এদিন সভায় শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদানের মান এবং বিদ্যালয়ের পরিবেশগত উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সবুরের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক কে এম ইকবাল কায়েস, সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস সুমির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলতানা রাজিয়া। 

সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা অংশ নেন। সভায় বক্তারা বলেন, “শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবকদের আরো সচেতন হওয়া জরুরি। শিক্ষক, অভিভাবক এবং প্রশাসনের সমন্বয়ে শিক্ষার্থীদের মানসিক, নৈতিক ও একাডেমিক উন্নয়ন সম্ভব।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরুল কায়েস খান বলেন, “আমাদের বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা জরুরি। শুধু পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষা নয়, শিশুদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ গঠনের দিকেও আমরা গুরুত্ব দিচ্ছি। শিক্ষার পরিবেশ উন্নয়নে অভিভাবকদের নিয়মিত সহযোগিতা ও উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও আদর্শ শিক্ষাপরিবেশ গড়ে তুলতে চাই।”

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ওবায়দুর রহমান, আবু রুসত মতিন, আরিফুর রহমান, আখতারুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন ও বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি জয়নুল আবেদীন।

আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জজকোর্টের অতিরিক্ত পিপি, রেজানুল ইসলাম খান রেজা, ধুটের সাবেক পৌর প্রশাসক, আকতার আলম সেলিম, চৌকিবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি, রেজাউল হক দুলাল, চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হাসানুল করিম পুটু, সংশ্লিষ্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  প্রাথমিক শিক্ষা   শিক্ষক   অভিভাবক   কর্মকর্তা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close