বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
বাকৃবিতে শিক্ষক ও কর্মকর্তা অবরুদ্ধের ঘটনার তদন্তে কমিটি গঠন
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৪ পিএম আপডেট: ০২.০৯.২০২৫ ৮:৪৯ PM
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গত ৩১ আগস্ট একাডেমিক কাউন্সিল সভা শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা মিলনায়তনে উপস্থিত শিক্ষক ও কর্মকর্তাদের অবরুদ্ধ রাখা ও ভাঙচুরের ঘটনায় ছয় সদস্যের কমিটি গঠন করেছে বাকৃবি প্রশাসন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম ফজলুল হক ভূঁইয়ার নির্দেশে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হেলাল উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারকে সভাপতি করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য সচিব হিসেবে আছেন, সংস্থাপন শাখা-২ এর ডেপুটি রেজিস্ট্রার ড. মো. মঞ্জুর হোসেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ, কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির, কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খান এবং পূর্ত বিভাগ-১ এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রকৌশলী মুহাম্মদ এনামুল হক।

কমিটিকে যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন বা সুপারিশ জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৭ আগস্ট পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা চাকরির ক্ষেত্র বিস্ ও নিয়োগে নিশ্চয়তার দাবিতে কম্বাইন্ড ডিগ্রি চালুর দাবি জানিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি দেন। পরবর্তীতে উপাচার্যের উদ্যোগে ১২ আগস্ট একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে ৩১ আগস্ট একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় ২৫১ জন শিক্ষক সর্বসম্মতিক্রমে ৩টি পৃথক ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন।

স্বদেশ প্রতিদিন/শাহো

আরও সংবাদ   বিষয়:  বাকৃবি   অবরুদ্ধ   তদন্ত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close