বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভি‌পি নুরের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ ঢা‌বি সাদা দ‌লের
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫২ পিএম

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল।

শনিবার (২ সেপ্টেম্বর) সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষ‌রিত এক এক বিবৃতিতে এতথ‌্য জান‌া‌নো হয়। 

বিবৃ‌তি‌তে বলা হয়, বাংলাদেশ এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে দেশকে অস্থিতিশলী করার ষড়যন্ত্র পরিলক্ষিত হচ্ছে। নুরুল হক নুরের ওপর হামলা তারই আলামত বলে মনে করা হচ্ছে। আমাদের ধারণা নুরের ওপর হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্র কিনা সেটি খতিয়ে দেখা উচিৎ।

সাদা দলের নেতৃবৃন্দ বলেন, উদ্ভূত পরিস্থিতিতে আমাদের সবাইকে সমন্বিতভাবে অস্থিতিশীল পরিবেশ রুখে দিতে হবে। ফ্যাসিবাদী বিরোধী ও গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দলগুলোকে অবশ্যই সংযম ও সহনশীলতা বজায় রাখার পাশাপাশি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশেষ করে গত বছরের গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনাকে অবশ্যই জয়ী হতে হবে। দেশকে বেআইনী শাসন এবং অস্থিরতার শৃঙ্খল থেকে বেরিয়ে আসতে হবে।

তারা আরো বলেন, আইনের শাসন সমুন্নত রাখা উচিত এবং একটি শান্তিপূর্ণ, সহনশীল ও স্থিতিশীল দেশ গড়ে তোলার বিকল্প নেই। শুধুমাত্র গণতান্ত্রিক পথে জনগণকে ক্ষমতাবান করার এবং সকলের জন্য ন্যায়বিচার, সাম্য এবং মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সফল হতে পারবো। আমরা নুরুল হক নূরের দ্রুত আরোগ্য কামনা করি এবং ঘটনার আইনানুগ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। কেননা, হামলার ভিডিও সামাজিক মাধ্যমসহ বিভিন্ন জনের কাছে রয়েছে।



স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ভি‌পি   নুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close