প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৮ পিএম

টাঙ্গাইল পৌর শহরের পার্ক বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি দোকান থেকে নিষিদ্ধ ঘোষিত ২ হাজার ৬৭১ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।
সোমবার (১ সেপ্টেম্বর) রাত পর্যন্ত চলা এ অভিযানে পলিথিন মজুদের দায়ে দোকান মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেওয়ান আসিফ পেলে। পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। অভিযানে র্যাব-১৪ এর একটি টিমও সহযোগিতা করে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর জানান, পরিবেশ সংরক্ষণের স্বার্থে পলিথিনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের কঠোর পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে