বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
নওগাঁয় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৬ পিএম আপডেট: ০২.০৯.২০২৫ ৭:৫৮ PM
নওগাঁয় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নওগাঁয় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নওগাঁর মহাদেবপুরে সাব রেজিস্ট্রার অফিস থেকে তথ্য সংগ্রহ করতে গেলে ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি এ. কে সাজুর উপর হামলা চালানো হয়, যা মূলত দলিল লেখক ও সন্ত্রাসীদের দ্বারা সংগঠিত। 

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে এই ঘটনার প্রতিবাদে ধামইরহাটে সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সাংবাদিক নূরুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মাসুদ সরদার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক এম এ মালেক, ধামইরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি মোসাদ্দেকুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সাংবাদিক শাহিনা ইয়াসমিন, সাংবাদিক নূর সাঈদ এবং পত্নীতলা প্রতিনিধি মাহমুদুনবী।

বক্তারা হতাশা প্রকাশ করে বলেন, ঘটনার প্রায় সাত দিন পেরিয়েও প্রধান আসামী সন্ত্রাসী কনোক সারোয়ার গ্রেপ্তার হয়নি। 

তারা মহাদেবপুর থানা পুলিশকে ২৪ ঘণ্টার মধ্যে সকল আসামী গ্রেপ্তার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট মহাদেবপুর সাব রেজিস্ট্রার অফিসের অনিয়ম সংক্রান্ত তথ্য সংগ্রহের সময় এই হামলার শিকার হন এ. কে সাজু।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নওগাঁ   মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close