বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
যুক্তরাষ্ট্র-ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি আলোচনা শুরু
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪১ পিএম আপডেট: ০২.০৯.২০২৫ ৬:৪৪ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

উচ্চমাত্রার রপ্তানি শুল্ককে কেন্দ্র করে টানাপোড়েনে থাকা ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে। দুই দেশের সরকারি কর্মকর্তারা ইতোমধ্যেই এ বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করছেন।

ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযুষ গয়াল মঙ্গলবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে জানান, কিছু গুরুত্বপূর্ণ দেশ আন্তর্জাতিক বাণিজ্যের স্থিতিশীলতা এড়িয়ে যেতে চায়, যা দুর্ভাগ্যজনক। তবে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি করতে আগ্রহী এবং এ বিষয়ে সরকারি পর্যায়ে আলোচনা ইতোমধ্যেই শুরু হয়েছে।

উল্লেখ্য, আগস্ট মাস থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েন শুরু হয় ভারতের। এর মূল কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় পণ্যের ওপর উচ্চমাত্রার রপ্তানি শুল্ক আরোপ। ২০২৪ সালের নভেম্বরের নির্বাচনের পর ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের সময় ভারতের ওপর ১৫ শতাংশ রপ্তানি শুল্ক ধার্য ছিল। এপ্রিলে তা ২৫ শতাংশে বৃদ্ধি পায়। 

চলতি আগস্টে রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার দায়ে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ফলে মোট শুল্ক ৫০ শতাংশে পৌঁছেছে। বর্ধিত এই শুল্ক ২৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে এবং ইতোমধ্যেই ভারতের অর্থনীতিতে প্রভাব ফেলছে।

গত সোমবার ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইঙ্গিত দেন, ভারত সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওপর শুল্ক শূন্যে নামানোর প্রস্তাব দিয়েছে। তবে তিনি লিখেছেন, প্রস্তাব আরও আগে দেওয়া উচিত ছিল এবং এখন দেরি হয়ে গেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্র-ভারত   বাণিজ্য চুক্তি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close