শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গজারিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫২ পিএম আপডেট: ০২.০৯.২০২৫ ৬:০১ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনাসভায় ঢোল বাদ্য নিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে সভাস্থলে আগমন করেন নেতা-কর্মীরা।
 
সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলার ভবেরচর ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগা ময়দানে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আনুমানিক ছয় হাজার নেতা-কর্মী বর্ণাঢ্য র্যালি সহকারে ভবেরচর ঈদগাহের সভাস্থল থেকে স্হানীয় কলিমউল্লাহ কলেজ সংলগ্ন ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে একত্রিত হন। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

মুন্সীগঞ্জ জেলা বিএনপির  আহবায়ক কমিটির সদস্য ও গজারিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: ইসহাক আলী আলোচনাসভায় সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান রতন।

প্রধান অতিথির বক্তব্যে রতন বলেন, ‘১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তখন থেকেই একটি নতুন স্বনির্ভর বাংলাদেশের সূচনা ঘটে। দীর্ঘদিন ধরে বিএনপি দেশের সকল সংকটময় মুহূর্তে জাতিকে ঐক্যবদ্ধ করে সুন্দর, কল্যাণমুখী এবং শক্তিশালী একটি দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।’

তিনি আরো বলেন, ‘আমরা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। তাঁর ন্যায়-নীতি, আদর্শ, সততা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাব।’

কামরুজ্জামান রতন জানান, তারেক রহমান এর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে যে, ‘দেশে কোনো রকম চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি, জুলুম ও নির্যাতন মেনে নেওয়া হবে না।’ এছাড়া, আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার জন্য সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক একেএম গিয়াস উদ্দীন আহম্মেদ, মো: রফিকুল ইসলাম মাসুম, মুহাম্মদ মাসুদ ফারুক, বিএনপি নেতা মোতাহার হোসেন জাহাঙ্গীর, কৃষকদলের জেলা আহবায়ক সিরাজুল ইসলাম পিন্টু, মুন্সীগঞ্জ জেলা যুবদলের জ্যোষ্ঠ আহবায়ক মোজাম্মেল হক মুন্না, উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহম্মেদ সিকদার, উপজেলা কৃষকদলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার, কৃষকদলের সাবেক আহবায়ক আব্দুল মাজেদ মেম্বার, গজারিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান, ভবেরচর ইউনিয়ন বিএনপি নেতা নুরুল আমিন সরকার ও কৃষকদলের ভবেরচর ইউনিয়নের সভাপতি মো: রোকনুজ্জামান সিকদারসহ আরো অনেকে।

পরবর্তীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


স্বদেশ প্রতিদিন/শাহো

আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   বিএনপি   প্রতিষ্ঠাবার্ষিকী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close