বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
'পুলিশ কারও কথা শোনে না, সরকার বলে কিছু আছে?'
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪০ পিএম

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সব সংস্কারের আগে পুলিশ সংস্কারের প্রয়োজন। তিনি প্রশ্ন তুলেছেন, “কোনো এলাকায় পুলিশ কারও কথা শোনে না। সরকার বলে কিছু আছে? সাদা পাথর চলে যায়, বালু চলে যায়, সরকার ঠেকাতে পারে না।”

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মান্না বলেন, প্রফেসর ইউনূস ক্ষমতায় এসে বলেছিলেন পুলিশ সার্ভিসকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু ১৩ মাস পার হলেও পুলিশের সংস্কার হয়নি। তিনি অভিযোগ করেন, পুলিশের ভেতরে ভয় ও অনীহা কাজ করছে, ফলে তারা দায়িত্ব পালন করতে চায় না।

নির্বাচনের দিন নিরাপত্তাহীনতার আশঙ্কা জানিয়ে মান্না বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষ হচ্ছে। রাতে প্রক্টর-প্রো ভাইস চ্যান্সেলররা ফেসবুকে কাঁদছেন—‘আমাদের বাঁচান’। অথচ কেউ এগিয়ে আসছে না। তাহলে ভোটের দিনও প্রার্থীদের ওপর হামলা হবে, তারা বাঁচতে চাইবে, কিন্তু কেউ রক্ষা করতে পারবে না।”

ড. ইউনূসের নেতৃত্বের সমালোচনা করে তিনি বলেন, “আপনি বললেই হবে না ‘নির্বাচন হবেই’। কারণ আপনি পাথর আটকাতে পারেন না, বালু আটকাতে পারেন না, ধর্ষণ আটকাতে পারেন না। সরকার চালাতে হলে সব রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারকে নিয়ে যৌথভাবে সিদ্ধান্ত নিতে হয়।”

সব দল ও স্টেকহোল্ডারদের একসঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়ে মান্না বলেন, “আলাদা করে তিন দল, সাত দল ডেকে লাভ নেই। একসঙ্গে ডাকুন। আর্মি, পুলিশ, রাজনৈতিক দল—সবাইকে নিয়ে সিদ্ধান্ত নিন।” তিনি আরও দাবি করেন, গ্রামে ইতোমধ্যেই নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। মানুষ এখন রাজনীতি বুঝতে চায়, সংস্কার বুঝতে চায়, কীভাবে দেশের ভালো হবে সেটি জানতে চায়।

আলোচনা সভায় গণতন্ত্র মঞ্চভুক্ত দলগুলোর শীর্ষ নেতারাও বক্তব্য রাখেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ডিআরইউ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close