শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পঞ্চগড়ের বোদায় যৌথবাহিনীর অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৫ পিএম

পঞ্চগড় জেলার বোদা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও বিএসটিআই অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনার দায়ে দুটি খাদ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনীর বোদা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদের নেতৃত্বে যৌথবাহিনী ও প্রশাসনের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় চন্দনবাড়ী এলাকার ‘মিস্টার ফুড বেকারি এন্ড কনফেকশনারি’ এর মালিককে ২০ হাজার টাকা এবং দাড়িপাড়া গ্রামের ‘নর্থ বেঙ্গল মুড়ির মিল’ এর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম জানান, অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদন ছাড়া খাদ্য উৎপাদনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত ও প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণের পরই উৎপাদন কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদ বলেন, “অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উভয় প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন হচ্ছিল এবং কোনো ধরনের অনুমোদনও ছিল না। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  পঞ্চগড়   যৌথবাহিনী   অভিযান   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close