বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বান্দরবানের লামায় অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণের অভিযোগে আটক ২
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪৬ পিএম

বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে আট মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে অভিযুক্ত দুই যুবককে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া এলাকার বাসিন্দা মো. সোলেইমানের ছেলে মো. ফয়সাল (২১) ও একাই এলাকার ইসহাক সর্দারের ছেলে মো. রাব্বি (২১)।

ভুক্তভোগীর স্বামী জানান, গত রবিবার দিবাগত রাতে রূপসীপাড়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া এলাকায় রাতে বাগানের খামারে কাজে ব্যস্ত ছিলেন স্বামী। এ সুযোগে অভিযুক্তরা তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণ করে। পরে বিষয়টি লামা থানার ওসিকে অবহিত করেন।

এদিকে, এঘটনায় অভিযুক্ত মো. রাব্বির মা সুরমা বেগম দাবি করে বলেন, আমার ছেলে নির্দোষ। তাকে ফাঁসানো হয়েছে।

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ভিকটিমকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং ধর্ষণের আলামত সংগ্রহ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   লামা   অন্তঃসত্ত্বা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close