বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রতিষ্ঠাবার্ষিকীতে খাল-নালা পরিষ্কার করবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৫ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (১ সেপ্টেম্বর)। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে জনদুর্ভোগের আশঙ্কা মাথায় রেখে আগামীকাল মঙ্গলবারের ঘোষিত র‌্যালির কর্মসূচি বাতিল করেছে বিএনপি। এর পরিবর্তে দলটি ব্যতিক্রমী কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচি অনুযায়ী দলটি আগামীকাল পুকুর, খাল ও নালা পরিষ্কার করবে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ঢাকার নাগরিকদের দুর্ভোগ বাড়ানো বিএনপির উদ্দেশ্য নয়। তাই র‌্যালির পরিবর্তে নগরীর স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনতে পুকুর, খাল আর নালা পরিষ্কার কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি।

রিজভী বলেন, সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে নালা পরিষ্কার করবেন।

এ সময় সাধারণ মানুষকেও অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।


স্বদেশ প্রতিদিন/শাহো

আরও সংবাদ   বিষয়:  বিএনপি   খাল-নালা   প্রতিষ্ঠাবার্ষিকী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close