প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৩ পিএম

সংগৃহীত ছবি
উরুগুইয়ান স্ট্রাইকার ও ইন্টার মায়ামি তারকা লুইস সুয়ারেজ লিগস কাপের ফাইনালে হারের পর প্রতিপক্ষ মিয়াটেল সাউন্ডার্সের কোচের মুখে খুতু ছিঁটিয়েছেন।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) লিগস কাপের ফাইনালে সিয়াটলের কাছে ৩-০ গোলে হেরেছে মেসি-সুয়ারেজদের মায়ামি।
লিগস কাপের ফাইনালে মায়ামিকে এগিয়ে রেখেছিলেন বেশিরভাগ বিশেষজ্ঞ। লিওনেল মেসি ও সুয়ারেজের আক্রমণ সিয়াটল সামলাতে পারবে না বলে মনে করেছিলেন তারা। কিন্তু হয়েছে তার উল্টোটা। গোটা ম্যাচে মেসিকে খেলতেই দিলেন না সিয়াটলের ফুটবলাররা। সুয়ারেজ চেষ্টা করলেও গোল করতে পারেননি। শেষপর্যন্ত ০-৩ গোলে হারতে হয় মায়ামিকে।
এরপর খেলা শেষে উল্লাস করছিলেন সিয়াটলের ২০ বছর বয়সী মিডফিল্ডার ওবেদ ভারগাস। তাকে গিয়ে ধাক্কা মারেন সুয়ারেজ। তার গলাও চেপে ধরেন। তারপরই শুরু হয় হাতাহাতি। এমনকি দুই দলের ফুটবলাররা একে অপরকে লক্ষ্য করে ঘুষিও চালান। এই পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছিলেন মাঠের নিরাপত্তারক্ষীরা।
তবে বেশ কিছুক্ষণ পর দু’দলের ফুটবলারদের আলাদা করা হয়। তারপর সিয়াটলের কোচের সামনে গিয়ে তার মুখে থুতু ছিঁটিয়ে দেন সুয়ারেজ। পাশেই এক নিরাপত্তারক্ষী ছিলেন। তিনি সুয়ারেজকে সরিয়ে নিয়ে যান। কিন্তু এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে।
এরআগে ২০১৪ সালে বিশ্বকাপে ইতালির ডিফেন্ডার কিয়েলিনিকে কামড়ে দিয়ে লাল কার্ড দেখেছিলেন সুয়ারেজ। সেই ঘটনায় ফুটবল থেকে নির্বাসিতও হয়েছিলেন তিনি।
তবে সুয়ারেজের এই ঘটনার জন্য ঠিক কি শাস্তি হবে বা কি সিদ্ধান্ত নেয়া হয়েছে তার কোনো আপডেট এখনো জানা যায়নি। তবে আশা করা যায় এর জন্য ভালো অংকের জরিমানার পাশাপাশি তাকে দীর্ঘদিন মাঠের বাহিরে থাকতে হতে পারে।