বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাঁদাবাজির অভিযোগে শাহজাদপুরে মহাসড়ক অবরোধ
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১১ AM

সিরাজগঞ্জ শাহজাদপুরে নৌকা বাইচকে কেন্দ্র করে উত্তরবঙ্গ ট্যাংক শ্রমিক ইউনিয়ন ও বাঘাবাড়ি নদী বন্দরের ইজারাদারের পাল্টা পাল্টি চাঁদাবাজির অভিযোগে বাঘাবাড়িতে বিক্ষোভ মিছিল ও বগুড়া-নগরবাড়ি মহাসড়ক সাড়ে ৩ ঘণ্টা অবরোধ করে রাখে উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের নেতা কর্মীরা। 

রোববার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বাঘাবাড়ি এলাকায় এ অবরোধ চলাকালে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।

এব্যাপারে উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান গ্যাদা ও সাধারণ সম্পাদক রমজান আলী অভিযোগ করে বলেন, পোতাজিয়া ইউনিয়ন বিএনপির নেতারা দীর্ঘদিন ধরে শ্রমিক সংগঠনের কাছে চাঁদা দাবি করে আসছে। সম্প্রতি তারা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে এবং মিথ্যা মামলায় নেতাকর্মীদের হয়রানি করছে। এসব ঘটনার প্রতিবাদেই আজকের অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

অপরদিকে নৌ বন্দরের সাথে সংশিষ্টরা জানান, বাঘাবাড়ি পোর্ট এড়িয়ায় নৌকাবাইচের আয়োজন করছে উত্তরবঙ্গ ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন। এই ভরা মৌসুমে  পোর্ট এড়িয়ায় নৌকা বাইচের ফলে পোর্টের ইজারাদারের অন্তত ৩০ লক্ষ টাকা ক্ষতি হবে। সেজন্য গত শনিবার ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে আলোচনার জন্য সেখানে গেলে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। সেই সূত্র ধরেই তারা উদ্ভট অভিযোগ তুলে আন্দোলন করছে।

এদিকে পোতাজিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বাঘাবাড়ি নদী বন্দরের ইজারাদার আনিসুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, শ্রমিক ইউনিয়নের কিছু নেতা আওয়ামী লীগের ইন্ধনে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি দাবি করেন, বাঘাবাড়িতে নৌকা বাইচ আয়োজনে যৌথভাবে অংশগ্রহণের বিষয়ে আলোচনা চলাকালে শ্রমিক নেতাদের সঙ্গে মতবিরোধ দেখা দেয়। কারণ হিসাবে তিনি জানান, তারা নৌকা বাইচকে কেন্দ্র করে তেলের গাড়ি, পাম্পসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদা তুলবে যা আমরা তুলতে বাধাঁ দেওয়ায় উক্ত ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্যই এই অবরোধ কর্মসূচি করে সাধারণ জনগনকে ভোগান্তিতে ফেলে তারা।

পরে বেলা দেড়টার দিকে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন। তবে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  চাঁদাবাজি   অভিযোগ   শাহজাদপুর   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close