বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
১৬ বছরের নিবেদিত সেবার পর বিদায় নিলেন নবীনগর সরকারি পাইলটের প্রধান শিক্ষক
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৭ AM আপডেট: ০১.০৯.২০২৫ ৩:৫৬ এএম

দীর্ঘ ১৬ বছরের নিষ্ঠা ও পরিশ্রমের অবসান ঘটিয়ে বিদায় নিলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মোছা।

রোববার (৩১ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে তাঁর সম্মানে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রাজীব চৌধুরী।

সহকারী প্রধান শিক্ষক কাজী মো. ওয়াজেদ উল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুন, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ, অতিরিক্ত পরিচালক (অব.) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ মো. শহীদুল হক।

আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের একাডেমিক সুপারভাইজর হাসনাত জাহান, লাপাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোর্শেদুল ইসলাম লিটন, পাইলট গার্লস স্কুলের সহকারী প্রধান শিক্ষক শাহ মো. ইয়াছিনুল হক, সহকারী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

বিদায়ী প্রধান শিক্ষক আবু মোছার হাতে মানপত্র ও উত্তোরীয় তুলে দেন সহকর্মী শিক্ষকবৃন্দ। 

আবেগঘন মুহূর্তে সহকর্মী ও শিক্ষার্থীরা জানালেন, দীর্ঘ ১৭ বছর নিষ্ঠা, সততা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শৃঙ্খলা প্রতিষ্ঠায় যে অবদান রেখেছেন তা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর নেতৃত্বে বিদ্যালয় আজ একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ নিয়েছে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তক জ্ঞানে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের শিক্ষা দেওয়াই ছিল তাঁর মূল দর্শন। 

সহকর্মী শিক্ষকরা বলেন, একজন শিক্ষক হিসেবে তিনি ছিলেন নিবেদিত প্রাণ, আর একজন প্রধান শিক্ষক হিসেবে ছিলেন দূরদর্শী ও সবার অভিভাবকসুলভ।

শিক্ষার্থীদের চোখের জল আর সহকর্মীদের আবেগমাখা স্মৃতিচারণে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে বেদনা ও কৃতজ্ঞতার মিলনমেলা। 

বিদায়ী শিক্ষক আবু মোছা সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই বিদ্যালয়, এই শিক্ষার্থী আর এ এলাকার মানুষই আমার প্রেরণা ছিল। আমি চলে যাচ্ছি, তবে হৃদয়ের টানে এই বিদ্যালয়ের সঙ্গে আমৃত্যু জড়িয়ে থাকব।”


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:   নিবেদিত   সেবা   বিদায়   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close