প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৭ AM

আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি ও যৌথ বাহিনীর আক্রমণে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ আগস্ট) বিকাল ৫টার দিকে শহরের শহীদ রফিক সড়কের খালপাড় এলাকায় সংগঠনটির নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেন।
এসময় তারা রাস্তার মধ্যে অবস্থান নিলে কিছুসময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে বিক্ষোভ মিছিল শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা ভিপি নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
স্বদেশ প্রতিদিন/কেআইকে