বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
দেশের বাজার স্থিতিশীল রাখতে ভারত থেকে বড় আকারে চাল আমদানি শুরু
যশোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৯:১২ পিএম

দেশের বাজার স্থিতিশীল রাখতে ভারত থেকে বড় আকারে চাল আমদানি শুরু হয়েছে। চার মাস পর বেনাপোল স্থলবন্দর দিয়ে এ আমদানি কার্যক্রমে প্রাণচাঞ্চল্য ফিরেছে।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, পাঁচটি চালানে এখন পর্যন্ত ১২৬০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। সর্বশেষ শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ছয়টি ট্রাকে ২১০ মেট্রিক টন চাল বন্দরে প্রবেশ করে। এর আগে বৃহস্পতিবার (২১ আগস্ট) ৯ ট্রাকে ৩১৫ মেট্রিক টন, রবিবার (২৪ আগস্ট) ৬ ট্রাকে ২১০ মেট্রিক টন, বুধবার (২৭ আগস্ট) দুটি চালানে ১২ ট্রাকে ৪২০ মেট্রিক টন এবং বৃহস্পতিবার (২৮ আগস্ট) ৩ ট্রাকে ১০৫ মেট্রিক টন চাল আমদানি হয়।

আমদানিকারক প্রতিষ্ঠান গনি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুস সামাদ বলেন, “সরকার বাজার স্থিতিশীল রাখতে ভারত থেকে চাল আমদানি শুরু করেছে। আশা করা হচ্ছে, এর ফলে অভ্যন্তরীণ বাজারে চালের দাম কমে আসবে।”

সিঅ্যান্ডএফ এজেন্ট ভূঁইয়া এন্টারপ্রাইজ ও কাবেরী এন্টারপ্রাইজ পণ্য ছাড়করণের কাজ করছে। প্রতিষ্ঠানটির প্রতিনিধি বাবলু রহমান জানান, আমদানিকৃত চাল ছাড়করণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কাস্টমসে জমা দেওয়া হয়েছে। রবিবারের মধ্যেই সব চাল খালাস করা হবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, “চার মাস বন্ধ থাকার পর চাল আমদানি শুরু হওয়ায় বন্দরে আবার কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে।”

বন্দর পরিচালক শামীম হোসেন আরও জানান, দ্রুত ছাড়করণের জন্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে চলতি বছরের ১৫ এপ্রিল বেনাপোল বন্দর দিয়ে সর্বশেষ চাল আমদানি হয়েছিল।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  বেনাপোল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close