প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৭:৫১ পিএম

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে একটি প্রাইভেটকার চাপায় আব্দুল জব্বার মল্লিক (৭৫) নামের এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে। ঘটনা ঘটে শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় মাদ্রাসা ঘাট এলাকায়।
নিহত আব্দুল জব্বার মল্লিক চিতলমারী উপজেলার বাসিন্দা। তিনি মোল্লাহাট উপজেলার রাজপাট গ্রামের মেয়ে ও জামাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। পথ পারাপারের সময় প্রাইভেটকারের চাপায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোল্লাহাট হাইওয়ে পুলিশের ওসি মোঃ আসাদুজ্জামান রবিবার (৩১ আগস্ট) সকালে জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা প্রাইভেটকার চালক সাজ্জাদকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর রাতেই বৃদ্ধের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ