বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইন্দোনেশিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পিছু হটলেন প্রেসিডেন্ট প্রাবোয়ো
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৭:১৮ পিএম

ইন্দোনেশিয়ায় সংসদ সদস্যদের ভাতা বৃদ্ধিকে ঘিরে শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভের মুখে পিছু হটলেন প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো। তিনি আইনপ্রণেতাদের জন্য বাড়ানো সুযোগ-সুবিধা কমানোর ঘোষণা দিয়েছেন। খবর আল জাজিরা।

গত সপ্তাহে জাকার্তায় শুরু হওয়া শিক্ষার্থী বিক্ষোভ দ্রুত দেশের অন্যান্য প্রদেশে ছড়িয়ে পড়ে। শুরু থেকেই বিক্ষোভকারীদের ওপর কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ চালানো হয়।

গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) জাকার্তায় পার্লামেন্ট ভবনের সামনে গাড়ি চাপায় এক তরুণ নিহত হন এবং অর্ধশতাধিক আহত হন। পরদিন শুক্রবার (২৯ আগস্ট) দক্ষিণ সুলাওয়েসির রাজধানী মাকাসারে প্রাদেশিক সংসদ ভবনে বিক্ষোভকারীরা অগ্নিসংযোগ করেন, এতে কমপক্ষে তিনজন নিহত হন।

এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট প্রাবোয়ো চীনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগদানের পরিকল্পনা বাতিল করেন। পরে তিনি জাকার্তায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করে সংসদ সদস্যদের ভাতা এবং বিদেশ ভ্রমণ সংক্রান্ত সুযোগ-সুবিধা কমানোর ঘোষণা দেন।

প্রেসিডেন্ট প্রাবোয়ো বলেন, “বিক্ষোভ শান্তিপূর্ণ হওয়া উচিত। তবে যদি কেউ সরকারি অবকাঠামো ধ্বংস বা লুটপাট করে, রাষ্ট্রকে তার নাগরিকদের রক্ষা করতে পদক্ষেপ নিতে হবে। আমি সেনাবাহিনী ও পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।” তিনি আরও বলেন, “শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্মান করা উচিত, কিন্তু আমরা রাষ্ট্রদ্রোহিতা ও সন্ত্রাসবাদের ঝুঁকির দিকে নজরদারি করব।”

সম্প্রতি জানা যায়, ইন্দোনেশিয়ার ৫৮০ জন সংসদ সদস্য মাসে ৫০ মিলিয়ন রুপিয়াহ (~৩,৭৫ মার্কিন ডলার বা প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা) ভাতা পাচ্ছেন, যা দরিদ্র অঞ্চলের ন্যূনতম মজুরির প্রায় ২০ গুণ বেশি। এই অর্থনৈতিক বৈষম্যের কারণে শিক্ষার্থীরা ভাতা বৃদ্ধিকে অন্যায্য মনে করে প্রতিবাদে নেমেছেন।

একটি স্থানীয় সংগঠন ‘গেজায়ান মেমাঙ্গগিল’ জানায়, সংসদ সদস্যদের বেতন কমানো, সরকারে দুর্নীতিবাজ অভিজাত শ্রেণি এবং সামরিক-কর্পোরেটপন্থী নীতির বিরুদ্ধে আন্দোলনই এই বিক্ষোভের মূল লক্ষ্য।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ইন্দোনেশিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close