বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
“জাতীয় নির্বাচনে একদিন বন্ধ থাকে, ডাকসুতে চারদিন কেন?”
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৫:২৮ পিএম

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে চার দিন ক্লাস-পরিক্ষা বন্ধ রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেন, জাতীয় নির্বাচনের সময় বন্ধ থাকে একদিন, ছাত্রসংসদ নির্বাচনে কিভাবে চারদিন বন্ধ থাকে?

রবিবার (৩১ আগস্ট) বিকেলে ডাকসুর আচরণবিধি ভঙ্গের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়ে বের হওয়ার পরে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় এ প্রশ্ন তোলেন তিনি। 

এসময় প্যানেলের জিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ, ক্রিয়া সম্পাদক চিম চিম্যা চাকমাসহ অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। 

আবিদুল বলেন, জামায়াত-শিবির নিয়ন্ত্রিত 'ফোকাস' কোচিং সেন্টারে সংবর্ধনার নামে ছাত্রশিবির প্রচারণা চালিয়েছে। এছাড়া, আচরণ বিধি ভঙ্গ করে ভোটারদের খাওয়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। 

তিনি বলেন, শিবিরের প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় মুক্তিযুদ্ধে চাকমা জনগোষ্ঠীর অবদানকে অস্বীকার করেছে। এছাড়াও, সদস্য প্রার্থী সর্ব মিত্র চাকমা মুক্তিযুদ্ধকে কটাক্ষ করেছে। এর আগে জয়েন উদ্দিন তন্ময় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে কটাক্ষ করেছে। তারা প্রতিনিয়ত মুক্তিযুদ্ধকে নিয়ে এমন কথাবার্তা বলে যাচ্ছে। 

প্যানেলের ক্রিয়া সম্পাদক প্রার্থী চিম চিম্যা চাকমা বলেন, মুক্তিযুদ্ধে চাকমা রাজপরিবারের অনেকে অংশ নিয়েছিলেন। কতিপয়ের কারণে পুরো জনগোষ্ঠীর অবদানকে অস্বীকার করা যায় না।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:   ডাকসু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close