মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
এবার নির্বাচন করছি আমি: তামিম ইকবাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৫:০৮ পিএম আপডেট: ৩১.০৮.২০২৫ ৫:১২ PM

বাংলাদেশ ক্রিকেটের সফল ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল নিশ্চিত করেছেন, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা তামিম সরাসরি বলেন, “এবার নির্বাচন করছি আমি।”

এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার প্রধান লক্ষ্য হবে বাংলাদেশ ক্রিকেটের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা। তামিমের মতে, স্টেডিয়ামের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত ‘এক্সিলেন্স সেন্টার’ গড়ে তোলায়।

তিনি বলেন, “আপনার এক্সিলেন্স সেন্টার না থাকলে ১০টি স্টেডিয়াম থেকেও কোনো লাভ নেই।”

এছাড়া স্কুল ক্রিকেটের উন্নয়নেও বিনিয়োগের প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন তামিম। সভাপতি পদে লড়াই করবেন কিনা প্রশ্নে তিনি সরাসরি জবাব না দিলেও ইঙ্গিত দেন, যথেষ্ট সমর্থন পেলে সভাপতির জন্যও ভাবতে পারেন।

তামিম আরও বলেন, “বিসিবির আলোচনায় নতুন আইডিয়া এবং ক্রিকেটের স্বার্থেই মনোযোগী হওয়া উচিত।” তিনি নিশ্চিত করেছেন, দুটি ক্লাবের সঙ্গে যুক্ত থাকায় কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ায় কোনো অনিশ্চয়তা নেই।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  তামিম   ইকবাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close