বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
কম্বাইন্ড ডিগ্রির দাবিতে পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৫:১১ পিএম আপডেট: ৩১.০৮.২০২৫ ৫:১৬ PM
পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন

পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন

জরুরি একাডেমিক কাউন্সিল গঠনের দাবি আদায়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন দিয়েছে কম্বাইন্ড ডিগ্রির আন্দোলনরত শিক্ষার্থীরা। 

আজ রবিবার (৩১ আগস্ট) থেকে পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত কমপ্লিট শাটডাউনের আওতায় থাকবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

‎ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক অর্জুন দাস জানান, আমাদের পক্ষ থেকে দেয়া নির্দিষ্ট সময়ের মধ্যে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ না নেয়ায় এবং একাডেমিক কাউন্সিল গঠন না করায় আমরা আগামীকাল থেকে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি।

এর আগে, বৃহস্পতিবার (২৮ আগস্ট) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে শনিবারের (৩০ আগস্ট) মধ্যে জরুরি একাডেমিক কাউন্সিল গঠনের আলটিমেটাম দেয়া হয়েছিল।
 
‎আলটিমেটাম শেষ হওয়ার পরও যথাযথ কর্তৃপক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় শনিবার রাত ১০টা ৩০ মিনিটে একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কার্যকর করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

‎উল্লেখ্য, লাইভস্টক সেক্টরে দুইটি আলাদা ডিগ্রি ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ও এনিমেল হাজবেন্ড্রি থাকায় দীর্ঘদিন যাবত সমস্যার দেখা দিচ্ছে। এরই প্রেক্ষিতে পবিপ্রবির এএইচ ডিসিপ্লিনের শিক্ষার্থীরা গত ৩০ জুলাই থেকে দুইটি ডিগ্রি একিভূত করে একটি কম্ভাইন্ড ডিগ্রি ভেট সায়েন্স এন্ড এএইচ নামের করার জন্য আন্দোলন করে আসছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পবিপ্রবি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close