বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অভিযোজন অর্থায়ন তিনগুণের দাবিতে সরব বাংলাদেশ      ● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      
১৩ মাসে ঢাকা ও আশপাশে ১৬০৪ অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ২:৫২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ঢাকা ও এর আশপাশের সড়কে ১২৩টি সংগঠন এক হাজার ৬০৪টি অবরোধ করেছে।

আজ রবিবার (৩১ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার পর ঢাকা ও এর আশপাশের রাস্তায় এক হাজার ৬০৪টি অবরোধ হয়েছে। এটি করেছে ১২৩টি সংগঠন। আপনাদের মাধ্যমে অনুরোধ, এগুলো তারা যেন রাস্তায় না করে, এতে রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি হয়। যানজটের একটা বড় কারণ হলো... একটা রাস্তার যদি কোনও একটা কোণা ব্লক হয়ে যায়, ঢাকা শহর কিন্তু অ্যাফেক্টেড হয়ে যায়। আমি সবার কাছে একটা অনুরোধ করব, এটা যদি একটা সুনির্দিষ্ট জায়গায় করা হয়, যেখানে মাঠ রয়েছে, কিংবা সোহরাওয়ার্দী উদ্যান রয়েছে, এসব জায়গায় যদি করা হয়, তবে জনদুর্ভোগটা কম হবে।”

আপনারা তাহলে একটা জায়গা নির্ধারণ করে দেন এমন কথার প্রেক্ষিতে উপদেষ্টা বলেন, ‍‍“আমরা নির্ধারণ করব কেন? আমরা তো বলেছি। এটার অনুমতি তো আমাদের কাছে চাচ্ছে না। আমাদের কাছে যাওয়ার পরে তো নির্ধারণ করব। তারাও কিন্তু চায় না যে, জনদুর্ভোগ হোক। এটা করলে সবচেয়ে ভালো সবাই যদি যার যার জায়গা থেকে... সবারই তো দাবি-দাওয়া থাকতে পারে। প্রতিবাদ করার অধিকার রয়ে গেছে, কিন্তু সেটা জনদুর্ভোগ সৃষ্টি না করে।”

উল্লেখ্য, গত বছরের ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। সে হিসাবে বর্তমান সরকারের ১৩ মাস চলছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  অবরোধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close