মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
বাংলাদেশ পুলিশ নিয়োগ দিতে যাচ্ছে ২ হাজার ট্রেইনি কনস্টেবল
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৮:৩৫ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ পুলিশ দেশের ৬৪ জেলায় ২ হাজার ট্রেইনি কনস্টেবল নিয়োগ দিতে যাচ্ছে। এ উপলক্ষে জেলা পুলিশ সুপারদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আবু হাসান স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।

ওই পত্রে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য জেলাভিত্তিক নিয়োগযোগ্য শূন্য পদের পরিসংখ্যান মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

পত্র অনুয়ায়ী, ঢাকা জেলায় শূন্য পদে নিয়োগ দেওয়া হবে ১৬৭ জন, গাজীপুরে ৪৭, নওগাঁয় ৩৬, মানিকগঞ্জে ১৯, নাটোরে ২৪,  চাঁপাইনবাবগঞ্জে ২৩,  বগুড়ায় ৪৭, নারায়ণগঞ্জে ৪১, মুন্সিগঞ্জে ২০,  নরসিংদীতে ৪০, রংপুরে ৩১,  দিনাজপুরে ৪২, গোপালগঞ্জে ২৭, মাদারীপুরে ৩৩, কুড়িগ্রামে ১৬, রাজবাড়ীতে ২৯, শরীয়তপুরে ১৬, নীলফামারীতে ১৭, কিশোরগঞ্জে ৪১, ঠাকুরগাঁওয়ে ১৯, টাঙ্গাইলে ৫০, পাবনায় ৩৫, সিরাজগঞ্জে ৪৩, হবিগঞ্জে ২৯, সুনামগঞ্জে ৩৪, রাঙামাটিতে ৮, মাগুরায় ১২, খুলনায় ৩২, ভোলায় ২৪, কুষ্টিয়ায় ২৭ জনকে।

এছাড়াও লালমনিরহাটে ৩৩, গাইবান্ধায় ১৭, ঝালকাঠিতে ৯, পঞ্চগড়ে ১৪, ময়মনসিংহে ৭১, যশোরে ৩৮, ঝিনাইদহে ২৫, জামালপুরে ৩২, নেত্রকোণায় ৩১, শেরপুরে ১৩, নড়াইলে ১৯, চট্টগ্রামে ১০৬, বাগেরহাটে ২০, বান্দরবানে ৫, সাতক্ষীরায় ২৮, কক্সবাজারে ৩২, চুয়াডাঙ্গায় ১৬,  ব্রাহ্মণবাড়িয়ায় ৩৯, চাঁদপুরে ৩৪, মেহেরপুরে ৯, কুমিল্লায় ৭৫,  খাগড়াছড়িতে ৯, ফেনীতে ২০, লক্ষ্মীপুরে ২০, পিরোজপুরে ১৫, নোয়াখালীতে ৪৩, বরগুনায় ১২, রাজশাহীতে ৩৬,  সিলেটে ৪৮, জয়পুরহাটে ১৩ ও মৌলভীবাজারে ২৭ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানা যায়।

সূত্রঃ বাসস।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ পুলিশ   নিয়োগ   কনস্টেবল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close