প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৬:১১ AM

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মেলান্দহ উপজেলা কমিটির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে এডভোকেট আনসার আলীকে সভাপতি এবং বকুল চন্দ্র নাথকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
বকুল চন্দ্র নাথের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সহ-সভাপতি সরোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোজাহারুল হক। প্রধান বক্তা ছিলেন এডভোকেট আনসার আলী। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বাম-গণতান্ত্রিক সরকার গঠন এবং শোষণ-বৈষম্য উচ্ছেদ করার উপর গুরুত্বারোপ করেন। সেই সাথে সাধারণ খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ে কমিউনিস্ট পার্টির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান।
স্বদেশ প্রতিদিন/এমএম