বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বসুরহাট বস্ত্র সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন
নোয়াখালী (দক্ষিণ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৬:০১ AM আপডেট: ৩১.০৮.২০২৫ ৬:০৩ এএম

নোয়াখালীর বসুরহাট বস্ত্র সমবায় সমিতি লিমিটেড-এর নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) দিনব্যাপী সমিতির নিজস্ব কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহ-সভাপতি পদসহ দুইটি ওয়ার্ডের পরিচালক পদে ভোট গ্রহণ হয়।

সহ-সভাপতি পদে রমজান আলী খোকন মোটরসাইকেল প্রতীকে ১৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনোয়ার হোসেন দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১২০ ভোট।

১ নম্বর ওয়ার্ডের পরিচালক পদে মনির আহাম্মদ আম প্রতীকে ২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী বেলাল হোসেন মই প্রতীকে পেয়েছেন ১৭ ভোট।

৪ নম্বর ওয়ার্ডের পরিচালক পদে আজাদ উল্যাহ বই প্রতীকে ৩৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইসমাইল টেলিফোন প্রতীকে পেয়েছেন ৩০ ভোট।

এছাড়া সভাপতি মাঈন উদ্দিন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন এবং আরও চারজন পরিচালক প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন নোয়াখালী সদর উপজেলা সমবায় কর্মকর্তা মনির হোসেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কোম্পানীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা স্মৃতি প্রভা নন্দী। অন্যান্য নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন বসুরহাট দোকান মালিক বহু সমবায় সমিতির সভাপতি একরামুল হক আনোয়ার এবং সমিতির সদস্য আবদুল কাদের রাহিদ।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সুরহাট বস্ত্র সমবায় সমিতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close