শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসায় হিফজ সবক প্রদান
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৫:৪০ AM আপডেট: ৩১.০৮.২০২৫ ৫:৪৯ এএম

কক্সবাজার শহরের স্বনামধন্য হিফয শিক্ষা প্রতিষ্ঠান দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসার শিক্ষার্থী হাফেজ শাহরিয়ার মুহাম্মদ ফাহিম এর হিফজ সবক সমাপ্ত করেছে। 

শনিবার (৩০ আগস্ট) প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক, লালদীঘি জামে মসজিদের পেশ ইমাম ও খতীব মাওলানা হাফেজ মুহাম্মদ ইউনুস ফরাজীর সভাপতিত্বে এবং হাফেজ মুহাম্মদ ইবরাহীমের পরিচালনায় অনুষ্ঠিত হিফয সবক সমাপন হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার স্বনামধন্য আলেমেদ্বীন, জামিয়া গোরকঘাটার শায়খুল হাদীস আল্লামা হাফেজ আব্দুল গফুর হাফি। 

দারুল আরক্বম এর শিক্ষার্থী হাফেজ শাহরিয়ার মুহাম্মদ ফাহিম তার সর্বশেষ সবক শুনান। সবক শুনেন আল্লামা হাফেজ আব্দুল গফুর ও হাফেজ মুহাম্মদ ইউনুস ফরাজী। 

এতে বিশেষ অতিথি ছিলেন বিমান বন্দর জামে মসজিদের খতীব মাওলানা আতাউল করীম, খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা শাখার সভাপতি, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুফতি আবু মুসা, লালদীঘি জামে মসজিদ কক্সবাজার এর খতীব মাওলানা হাফেজ মাহমুদুল হাসান, প্রফেসর এনামুল হক, নুরুল হক, অভিভাবক মুহাম্মদ ইলিয়াস, জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহীম মনজু, রাবেতাতুল উলামা ওয়াত তুল্লাব কক্সবাজার এর যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ উসমান সাওদাগর, ফাহিমের বাবা বিশিষ্ট ব্যবসায়ী জসীম উদ্দিন, হজরত খাদিজাতুল কোবরা রা. মহিলা হিফয মাদরাসার পরিচালক জসীম উদ্দিন ভুট্টো, জমীরুদ্দীন, খায়রুল বাশার, অভিভাবকবৃন্দ ও শিক্ষকবৃন্দ। 

তিলাওয়াত, সংগীত পরিবেশন, অভিভাবকদের চমৎকার বক্তব্যসহ নানান কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  শিক্ষা   মাদ্রাসা শিক্ষা   হিফজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close