বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট হাসিনা সরকার কৃষকদের সার লুট করেছে: কে এম মামুন
নবীনগর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৫:২৬ AM আপডেট: ৩১.০৮.২০২৫ ৫:৩৮ এএম

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা পূর্ব ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে পূর্ব ইউনিয়ন কৃষকদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. বিল্লাল মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া (৫) নবীনগর আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কেএম মামুন অর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা কৃষকদের সার বীজ লুট করেছে। বিগত ১৭ বছরে কোনো কৃষক তাদের সুবিধা ভোগ করতে পারে নাই। বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের মাঝে সার বীজ বিতরণ করা হবে। কেউ যেন সেই সুবিধা থেকে বঞ্চিত না হয়, বিএনপির নেতাকর্মীরা মাঠে কাজ করবে। প্রয়োজনে আপনারা উপজেলা কৃষকদলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখবেন।’

তিনি আরও বলেন, ‘আমি কৃষকদলকে ভালোবাসি। আমি উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও প্রত্যেকটি ওয়ার্ডে কৃষকদকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন বিএনপির দলীয় মনোনয়ন পেয়ে আপনাদের পাশে থেকে কাজ করতে পারি।’

এ সময় পূর্ব ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মো. সফিকুল ইসলাম এর সঞ্চালনায় উদ্ভোধকের বক্তব্য রাখেন, জেলা বিএনপির উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সদস্য মো. সাইফুল হক। প্রধান বক্তার বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের সদস্য মো. কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল, যুগ্ন আহবায়ক মোজাম্মেল হক, পৌর কৃষকদলের আহবায়ক আনোয়ার হোসেন প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কৃষকদল   হাসিনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close