মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
নুরের ওপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১১:৪৮ পিএম আপডেট: ৩০.০৮.২০২৫ ১১:৫৪ PM

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছন দলটির নেতাকর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের টাঙ্গাইলের আশেরপুর এলাকায় নেতাকর্মীরা সড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। পরে দুপুর সোয়া ১টার দিকে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

এসময় গণঅধিকার পরিষদের জেলা সভাপতি সুজন আহমেদ, সাধারণ শামিমুর রহমান সাগর, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, এনসিপির জেলা শাখার প্রধান সমন্বয়ক মাসুসুর রহমান রাসেল, ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি ফাহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক নবাব আলী প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ঢাকায় গণঅধিকারের পরিষদের সভাপতি নুরসহ প্রায় শতাধিক নেতাকর্মীর ওপর হত্যার উদ্দেশ্য জাতীয় পার্টি ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী হামলা করে। আমরা হামলায় জড়িত সবার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন বক্তারা ৷

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সাবেক ভিপি   নুরুল হক নুর   গণঅধিকার পরিষদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close