শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রূপগঞ্জে পুকুর থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৬:৪৪ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার বিশ্বরোড এলাকায় পুকুর থেকে সালমান (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শরিবার (৩০ আগস্ট) সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে।

খবর পেয়ে নিহতের বাবা উপজেলার পূর্ব বরাব এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন ঘটনাস্থলে এসে মৃত সাালমানের মরদেহ শনাক্ত করেন। 

আনোয়ার হোসেন জানান, সালমান খাদুন আম্বিয়া মাদ্রাসা ছাত্র, গতকাল শুক্রবার গোসল করবে বলে বাড়ি থেকে বের হয়, পরবর্তীতে সে বাড়িতে না ফিরলে আমরা সব জায়গায় তাকে খোঁজাখুজি করি কিন্তু তার কোন সন্ধান পাই নাই। শনিবার সকালে জানতে পারি তারাব বিশ্বরোড এলাকায় একটা ছেলের মরদেহ পাওয়া গেছে। খবর পেয়ে এসে দেখি এটা আমার সন্তান সালমানের মরদেহ । 

নিখোঁজের বিষয়ে থানায় কোন সাধারণ ডাইরী করা হয়েছিল কিনা জানতে চাইলে, আনোয়ার হোসেন বলেন আমরা এই বিষয়ে থানায় কোন অভিযোগ বা জিডি করিনি।

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ তারাব বিশ্বরোডের পাশের একটি পুকুর থেকে সালমান নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  রূপগঞ্জ   পুকুর   মাদ্রাসা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close