মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
রাজনৈতিক জীবন থেকে অব্যাহতি নিলেন শ্রমিকলীগ নেতা কিসমত
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৬:০১ পিএম

সকল প্রকার রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছেন জামালপুর মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শ্রমিকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাজী কিসমত পাশা। 

শনিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় মেলান্দহ বাজারস্থ বাসায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে বার্ধক্যজনিত কারণসহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও রাজনৈতিক ব্যক্তিদের প্রতি জনগণের আস্থাহীনতা এবং ন্যূনতম শ্রদ্ধাবোধ না থাকায় এই সিদ্ধান্তের কথা জানান তিনি। শেষ জীবনে তিনি ধর্মীয় এবং সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থাকতে চান।

বর্তমানে তিনি মেলান্দহ স্কাউট সম্পাদক, ক্রীড়া সংস্থার সম্পাদকসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন।

আওয়ামী লীগের রাজনীতিতে আসার আগে রাজনৈতিক জীবনে তিনি মেলান্দহ জাতীয় পার্টির সভাপতি, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও কেন্দ্রীয় কৃষকপার্টির সহ-সভাপতি ছিলেন। এবং সর্বশেষ ৪নং নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও নির্বাচিত হন তিনি।

স্বদেশ প্রতিদিন/কেআইকে/শাহো


আরও সংবাদ   বিষয়:  জীবন   অব্যাহতি   শ্রমিকলীগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close