মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
নাসিরনগরে সিএনজি ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১
তোফাজ্জল মিয়া, নাসিরনগর
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৪:৫৯ পিএম আপডেট: ৩০.০৮.২০২৫ ৫:৪২ PM
সিএনজি পুলিশের হেফাজতে রয়েছে

সিএনজি পুলিশের হেফাজতে রয়েছে

সরাইল বিশ্বরোড থেকে ৫জন যাত্রী নিয়ে নাসিরনগর সদরের উদ্দেশ্যে ছেড়ে আসা সিএনজির সাথে অপর দিক থেকে আসা ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত এবং ৫জন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়া এলাকার নাসিরনগর-সরাইল আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরাইল বিশ্বরোড থেকে পাঁচজন যাত্রী নিয়ে নাসিরনগর সদরের উদ্দেশ্যে ছেড়ে আসা সিএনজির সাথে অপর দিক থেকে আসা ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আমিনুল ইসলাম আমিন (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় সিএনজিচালক সেলিম মিয়াকে (২৭) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

নিহত সিএনজির যাত্রী, নিহত আমিনুল ইসলাম আমিন (৪০) নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের মৃত গেদু মিয়ার ছেলে ও আহতরা হলেন- ফেনির বাসিন্দা করিম (৩২) ও তার বন্ধু সাগর মিয়া (২১), হবিগঞ্জের লাখাইয়ের অর্জুন দাস (৫৫) ও তার স্ত্রী দিপালী (৪৫) নাসিরনগর উপজেলার শ্রীঘর গ্রামের চালক সেলিম মিয়া(২৭)।

নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, ঘাতক ট্রাকটি দুর্ঘটনার পর পালিয়ে গেছে। সিএনজি পুলিশের হেফাজতে রয়েছে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  নাসিরনগর   সিএনজি   নিহত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close