সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
মাছের খাদ্যে বিষাক্ত উপকরণ ব্যবহার বন্ধের দাবিতে ভালুকায় মানববন্ধন
আনোয়ার হোসেন, ভালুকা
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৩:৩৯ পিএম
মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ অংশ নেন।

মাছের খাদ্য হিসেবে পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মরা মুরগির নাড়িভুঁড়ি ও মুরগির লিটার ব্যবহারের প্রতিবাদ এবং এর ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৩০ আগস্ট) সকালে ভালুকা উপজেলা পরিষদ সামনে ভালুকা গফরগাঁও সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ভালুকার সচেতন নাগরিক সমাজ এ মানববন্ধনের আয়োজন করেন। এছাড়া মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান রাসেল, মওদুদ হাসান আপেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বাবু।

মানববন্ধনে বক্তারা বলেন, “অজ্ঞাত কারণে অনেক ফিশারিতে মরা মুরগির নাড়িভুঁড়ি ও লিটার ব্যবহার করা হচ্ছে। এতে শুধু মাছ নয়, পরিবেশও মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং মানুষের স্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি হচ্ছে।” দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নিয়ে এ অনৈতিক কার্যক্রম বন্ধ করার দাবি জানান তারা।

এছাড়াও এদিন বক্তারা আগামী পনেরো দিনের মধ্যে লিটার বন্ধ না হলে উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি ঘোষণা করে মানববন্ধন শেষ করেন। 


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ভালুকা   মাছের খাদ্য   মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close