বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আহত নুরকে দেখতে হাসপাতালে ড. আব্দুল মঈন খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৩:৩২ পিএম

রাজধানীর কাকরাইলে আইনশৃঙ্খলা বাহিনীর বেধড়ক লাঠিচার্জে গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে যান বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে গিয়ে নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

এসময়  ড. আব্দুল মঈন খান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, রাজপথে নুরুল হক নুরের অবস্থান স্পষ্ট। তার ওপর এভাবে নির্যাতন দেশের মানুষ মেনে নিতে পারে না। গতকালের হামলার পুনরাবৃত্তি দেশে যেন আর না ঘটে। আমরা গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর লড়াই চলবে। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে।

মঈন খান আরও বলেন, বাংলাদেশের মানুষ আজকে নয়, হাজার বছরের ইতিহাস দেখলে দেখা যাবে এদেশের মানুষ কখনও অত্যাচার-জুলুম সহ্য করে নাই। তারা প্রতিবাদ করেছে এবং স্বাধীনতার জন্য বারংবার যুদ্ধ করেছে। আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী হতে হবে। সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের ইচ্ছার স্পষ্ট প্রতিফলন হতে হবে। তারা নির্বাচনে তাদের মতামত দিবে এবং সেই মতামতের মাধ্যমে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তারাই এ দেশ পরিচালনা করবে। 

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-স্বাস্থ্য সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

স্বদেশ প্রতিদিন/কেআইকে/শাহো


আরও সংবাদ   বিষয়:  আহত   নুর   মঈনখান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close