শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ট্রাম্পের শুল্কনীতি অবৈধ ঘোষণা করল মার্কিন আপিল আদালত
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৯:২৫ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে বিভিন্ন দেশের ওপর আরোপিত অতিরিক্ত শুল্কের বেশিরভাগই অবৈধ বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের আপিল আদালত।

গতকাল শুক্রবার (২৯ আগস্ট) ঘোষিত এ রায়ে আদালত জানায়, ট্রাম্প ইন্টারন্যাশনাল ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট (আইইইপিএ) আইনের অপব্যবহার করেছেন। আদালত প্রশাসনকে বাড়তি শুল্ক প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। 

তবে ট্রাম্প চাইলে এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন করতে পারবেন। আপিল আদালতের সিদ্ধান্ত আগামী ১৪ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা।

রায়ের শুনানিতে অংশ নেন ফেডারেল আদালতের ১১ জন বিচারক। তাদের মধ্যে সাতজন ট্রাম্পের শুল্কনীতিকে অবৈধ বলে রায় দেন। 

আদালত আরো জানায়, প্রেসিডেন্টের এককভাবে শুল্কারোপের ক্ষমতা নেই, এটি কেবল কংগ্রেসের এখতিয়ার। আদালতের মতে, জরুরি অর্থনৈতিক ক্ষমতার আওতায় আরোপিত নতুন ট্যারিফ আইনি সংঘর্ষ তৈরি করছে।

অন্যদিকে, এ রায়ে ক্ষোভ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়ায় তিনি বলেন, আদালতের এই রায় বাস্তবায়িত হলে আমাদের দেশ ও জাতীয় অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। শুল্ক প্রত্যাহার মানে অর্থনীতিকে দুর্বল করে ফেলা।

রায়ের বিরুদ্ধে আপিল করবেন উল্লেখ করে তিনি বলেন, আমাদের মনোবল হারালে চলবে না। আমরা অবশ্যই এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করব, আর আমি নিশ্চিত, যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত জয়ী হবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  শুল্ক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close