প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৬:৪১ AM আপডেট: ৩০.০৮.২০২৫ ৬:৪৯ এএম

রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক এলাকায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর জাতীয় পার্টির হামলার ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে সারা দেশে। শুক্রবার রাত সোয়া নয়টার দিকে জাপা কার্যালয়ের সামনে সংঘটিত ওই হামলায় গুরুতর আহত হন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।
এ ঘটনার প্রতিবাদে শুক্রবার রাত ১০টার দিকে জামালপুরের মেলান্দহে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ উপজেলা শাখা। মিছিলটি গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সহ-সভাপতি আরিফুল ইসলাম তুহিনের নেতৃত্বে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভে গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্বদেশ প্রতিদিন/ আরএফ