বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নুরের ওপর হামলায় মধ্যরাতে উত্তাল ঢাবি
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১:৩৪ AM

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর যৌথবাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। 

শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১ টায় ঢাবির  রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এসময় শিক্ষার্থীরা 'আপা গেছে যে পথে, জাপা যাবে সে পথে', নুরের ওপর হামলা কেন, প্রশাসন জবাব দে,  জাপা ধর, জেলে ভর সহ বিভিন্ন স্লোগান দেন। 

বিক্ষোভে ঢাবি শিক্ষার্থী জোবায়ের বিন নেছারী (এবি জোবায়ের) বলেন, জাতীয় পার্টি কোন রাজনৈতিক দল নয়, এরা আওয়ামী লীগের বি টিম। জুলাই পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের কোন বি টিম বা সি টিম রাজনীতি করতে পারবে না। অবিলম্বে তাদের নিষিদ্ধ ঘোষণা করতে হবে। 

মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, জুলাইয়ের মতো করে পুলিশ আবারও নারকীয় ভাবে এখন হামলা চালাচ্ছে। তারা দুদিন আগে বুয়েট  শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। আজ আবার ভিপি নূরের ওপর হামলা চালিয়েছে। তারা এখনো পুলিশ লীগ হিসেবেই রয়ে গেছে।

ডাকসুর ভিপি প্রার্থী জামাল উদ্দিন খালিদ বলেন, ভিপি নুর কেবল ঢাবি ক্যাম্পাসের না, তিনি সমগ্র বাংলাদেশের একজন সাহসের প্রতীক।
জুলাইয়ে তার দেওয়া বক্তব্য বাংলাদেশের মানুষ উজ্জীবিত হয়েছিল। তিনি যখন বলেছিলেন ৯০% পতন হয়ে গেছে আর ১০% বাকি আছে আর একটা ধাক্কা দিলে স্বৈরাচারের পতন হবে, তারবে বক্তব্য ভোজবাজির মত কাজ করেছিল। এ হামলার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের দায় আছে। অবিলম্বে হামলাকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। 

সাবেক সমন্বয়ক ও ডাকসুর জিএস প্রার্থী মাহিন সরকার বলেন, আওয়ামী লীগের সময় গনরুম-গেস্টরুমের প্রতিবাদে আমরা যে কজন মানুষ আন্দোলন করতাম নূর ভাই তার মধ্যে অন্যতম। সন্ত্রাসী আওয়ামী লীগ নূর ভাইয়ের ওপর যেভাবে হামলা করতো, আজ ঠিক সেভাবেই তার ওপর হামলা করা হয়েছে। 

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি ছাত্রনেতাদের নিরাপত্তা দিতে না পারেন, তাহলে আপনারা গদি ছেড়ে দেন। 

ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা বলেন, ভিপি নুরের ওপর আজকের এ হামলা সম্পূর্ণ পরিকল্পিত। যারা হামলা করেছে তারা রাগ, জিদ ও ক্ষোভের বশবর্তী হয়ে এই ন্যাক্কারজনক আমরা চালিয়েছে। এছাড়া, হামলাকারীদের গ্রেফতারের জন্যে তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন।



স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ঢাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close