বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ধানক্ষেত থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১১:৪৩ পিএম আপডেট: ৩০.০৮.২০২৫ ১২:৩৭ এএম

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ধানক্ষেত থেকে বিরল প্রজাতির এক বিশাল অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার গোপালপুর গ্রামের মাঠে ধান কাটার সময় হারভেস্টার মেশিনে জড়িয়ে পড়ে সাপটি।

স্থানীয়রা প্রথমে আতঙ্কিত হয়ে সাপটি মারতে চাইলে যুবক সাদ্দাম হোসেন বাধা দেন। তিনি কৌশলে সাপটিকে বস্তাবন্দি করে বাড়িতে নিয়ে যান। এ সময় সাপটি তাকে কামড়ালেও বিষহীন হওয়ায় কোনো ক্ষতি হয়নি। খবর পেয়ে উপজেলা বনবিভাগ ও খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা রাত ১২টার দিকে অজগরটিকে উদ্ধার করেন।

প্রায় ১০ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের এই সাপকে দেশীয় অজগর বা ময়াল (ইন্ডিয়ান রক পাইথন) হিসেবে শনাক্ত করা হয়েছে। এটি সম্পূর্ণ নির্বিষ প্রজাতির সাপ। চুয়াডাঙ্গায় এই প্রজাতির সাপের প্রথম দেখা মিলল বলে জানিয়েছেন পরিবেশবাদী সংগঠন ‘পানকৌড়ি’র প্রতিষ্ঠাতা বখতিয়ার হামিদ। 

উপজেলা বন কর্মকর্তা মিজানুর রহমান জানান, অজগরটি সুন্দরবনে অবমুক্ত করার জন্য খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত বৃষ্টির কারণে নদীর পানি বাড়ায় অজগরটি ভেসে এসে ধানক্ষেতে ঢুকে পড়ে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান বলেন, এ অঞ্চলে সাধারণত এ ধরনের অজগর দেখা যায় না। সাপটি সুন্দরবন এলাকায় ছেড়ে দেওয়া হবে, যাতে এটি প্রাকৃতিক পরিবেশে নিরাপদে বসবাস করতে পারে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   অজগর   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close