বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
চোর সন্দেহে গুগল ম্যাপস কর্মীদের গণপিটুনি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১১:৩৫ পিএম

ভারতের উত্তরপ্রদেশের কানপুরে চাঞ্চল্যকর এক ঘটনার জন্ম দিয়েছে ভুল বোঝাবুঝি। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে কানপুর জেলার বীরহার গ্রামে গুগল ম্যাপসের জরিপ দলের সদস্যরা স্থানীয়দের হাতে গণপিটুনির শিকার হন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, টেক মাহিন্দ্রার হয়ে আউটসোর্স করা গুগল ম্যাপসের একটি দল ক্যামেরা লাগানো গাড়ি ব্যবহার করে গ্রামের রাস্তার ছবি তুলছিল, যা মূলত মানচিত্র হালনাগাদের অংশ। কিন্তু ক্যামেরাযুক্ত গাড়ি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তারা ধারণা করে, গাড়িতে বসানো ক্যামেরা চুরি-ডাকাতির তথ্য সংগ্রহের জন্য ব্যবহার হচ্ছে।

সন্দেহের জেরে গ্রামবাসী দ্রুত গাড়িটি ঘিরে ধরে এবং দলের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করে। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা জরিপ দলের সদস্যদের মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে থানায় নিয়ে যায়।

পরে জরিপ দলের সদস্যরা পুলিশের কাছে জানান, তারা চুরি নয়, বরং সরকারি অনুমতি নিয়ে গুগল ম্যাপসের কাজ করছিলেন। দলের এক কর্মী বলেন, “আমরা ডিআইজির অনুমতি নিয়ে কাজ করছিলাম। কিন্তু ভুল বোঝাবুঝিতে স্থানীয়রা আমাদের মারধর করে।”

অন্যদিকে গ্রামবাসীরা জানায়, এলাকায় সম্প্রতি চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা সতর্ক অবস্থায় ছিল। এ কারণেই সন্দেহে এমন ঘটনার সৃষ্টি হয়েছে।

ঘটনার পর গুগল ম্যাপস টিম গ্রামবাসীর বিরুদ্ধে কোনো মামলা করেনি। কানপুর পুলিশ জানায়, বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং আইন-শৃঙ্খলার কোনো সমস্যা নেই।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:   গুগল ম্যাপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close