মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
আবারও বরখাস্ত হলেন মরিনিয়ো
খেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৩:৩৮ পিএম আপডেট: ২৯.০৮.২০২৫ ৪:০৩ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘স্পেশাল ওয়ান’ খ্যাত হোসে মরিনিয়ো আবারও চাকরি হারালেন। তুরস্কের ক্লাব ফেনেরবাচের সঙ্গে তার কোচিং অধ্যায় শেষ হয়েছে, যদিও কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে এটি বরখাস্ত। দ্য গার্ডিয়ান জানিয়েছে, মূলত মরিনিয়োর বরখাস্তের কারণ ছিল তিনি দলের শিষ্যদের ২০২৫-২৬ চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুলে আনতে ব্যর্থ হওয়া। বুধবার রাতে প্লে-অফে বেনফিকার কাছে ১-০ গোলে হেরে ফেনেরবাচ লিগে উঠতে পারেনি।

ফেনেরবাচের সোশ্যাল মিডিয়ায় দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের পেশাদার দলের টেকনিক্যাল ডিরেক্টর হোসে মরিনিয়ো, যিনি ২০২৪-২৫ মৌসুম থেকে দায়িত্ব পালন করছিলেন, তার সঙ্গে আমাদের সম্পর্ক শেষ হয়েছে। দায়িত্ব পালনকালে তার অবদানের জন্য আমরা ধন্যবাদ জানাই এবং ভবিষ্যৎ ক্যারিয়ারে তার সফলতা কামনা করি।”

৬২ বছর বয়সী মরিনিয়ো ইতোমধ্যেই রিয়াল মাদ্রিদ, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যামসহ ইউরোপের ১০টি ক্লাবে কোচিং করেছেন। শেষ কয়েকটি ক্লাবেই তিনি বরখাস্ত হয়েছেন। ফেনেরবাচের আগে তিনি দায়িত্ব পালন করেছিলেন ইতালিয়ান ক্লাব রোমার।

ফেনেরবাচে মরিনিয়োর প্রথম মৌসুমটি ভালো কাটেনি। লিগে শিরোপা জিততে পারেননি; মৌসুম শেষ হয়েছে দ্বিতীয় স্থানে, গ্যালাতাসারাইয়ের সঙ্গে ১১ পয়েন্ট ব্যবধান ছিল। এছাড়া ইউরোপা লিগের শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১ জুলাই ফেনেরবাচের দায়িত্ব নেন মরিনিয়ো। ৬২ ম্যাচে তার অধীনে ক্লাব ৩৭ জয়, ১৪ ড্র, ১১ পরাজয় পেয়েছে। দায়িত্বকালীন সময়ে তিনি একাধিক চাঞ্চল্যকর ঘটনায় জড়িয়ে নিষিদ্ধ ও জরিমানার মুখোমুখি হয়েছেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মরিনিয়ো  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close