প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৫:৪১ AM

কক্সবাজারে বিশেষ অভিযানে ৯৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে র্যাব-১৫। এ ঘটনায় দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে রামু উপজেলার রাজারকূল ইউনিয়নের ঘোনারপাড়া এলাকায় সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) র্যাব-১৫ এর একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৯৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া মাদক কারবারিরা হলেন—
মো. ফরিদুল আলম সিকদার (৫৫), পিতা-মৃত ফরুখ আহমদ সিকদার, অফিসের চর, সিকদার পাড়া, ২নং ওয়ার্ড, ফতেখাঁরকূল, রামু।
রায়হান উদ্দিন (৩০), পিতা-মৃত বজল আহমদ, ঘোনার পাড়া, ৭নং ওয়ার্ড, রাজারকূল, রামু।
র্যাব-১৫ জানায়, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ