বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
গজারিয়ায় কুকুরের কামড়ে একদিনে আহত ৮, ভ্যাকসিন না পেয়ে ক্ষুদ্ধ ভুক্তভোগীরা
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৫:৫৮ AM আপডেট: ২৯.০৮.২০২৫ ৪:১৭ PM

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুরা গ্রামে মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে আটজন কুকুরে কামড়ে আহত হয়েছে। আহতদের মধ্যে আড়াই বছরের শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ রয়েছে। 

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক খন্দকার আরশাদ কবীর আতিক বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে আটটায় বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বিকাল সাড়ে পাঁচটা থেকে রাত সোয়া আটটার মধ্যে আটজন আক্রান্ত ব্যক্তি চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। তবে সেখানে র‌্যাবিস ভ্যাকসিন না থাকায় তাদেরকে মুন্সীগঞ্জ সদর হাসপাতাল অথবা ঢাকার মহাখালীতে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন—লক্ষীপুরার ইসরাফিল মিয়ার আড়াই বছরের ছেলে আয়ান, সৈয়দ মোহাম্মদ (৫০), নওনেহা (৬), সালমান (১৫), মো. রাব্বি (১৮), রিজওয়ান (১০), মাহিন (৭) ও সাফওয়ান (৬)।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত বছর অক্টোবরে কুকুরের কামড় বেড়ে গেলে বিশেষ ব্যবস্থায় ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে র‌্যাবিস ভ্যাকসিন সরবরাহ করা হয়েছিল, যা দিয়ে দুই মাস ধরে সেবা দেওয়া হয়। তবে চলতি বছরের জানুয়ারি থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো ভ্যাকসিন মজুত নেই।

হাসপাতালে গিয়ে ভ্যাকসিন না পেয়ে আহত ও তাদের স্বজনরা ক্ষোভ প্রকাশ করেন। তারা আবারও বিশেষ ব্যবস্থায় ভ্যাকসিন সরবরাহের দাবি জানিয়েছেন।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ভ্যাকসিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close