প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৫:০২ AM

সংযুক্ত আরব আমিরাতে এখন থেকে স্কুলে মোবাইল ফোন আনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষার্থীরা এ নিয়ম ভঙ্গ করলে তাদের কাছ থেকে ফোন বাজেয়াপ্ত করার জন্য স্পষ্ট নির্দেশনাও জারি করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) আমিরাতের শিক্ষা মন্ত্রণালয় এ ঘোষণা দেয় বলে দুবাইভিত্তিক গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, স্কুল প্রাঙ্গণে মোবাইল ফোন আনা নিষিদ্ধের বিষয়ে স্কুলের অধ্যক্ষ এবং কিন্ডারগার্টেন কর্তৃপক্ষকে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। এ নির্দেশনা পাবলিক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র আচরণ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ সম্পর্কিত ২০১৮ সালের মন্ত্রী পর্যায়ের রেজোলিউশন নং (৮৫১) এর ভিত্তিতে তৈরি করা হয়েছে। বিশেষ করে এখানে মোবাইল ফোন আনা বা যোগাযোগ ডিভাইসের অপব্যবহার সম্পর্কিত দ্বিতীয়-ডিগ্রি লঙ্ঘনের (২.৭) ধারা (৭) উল্লেখ করা হয়েছে।
এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ফোন ব্যবহারের সাথে সম্পর্কিত ঝুঁকি থেকে রক্ষা করা এবং নিরাপদ শিক্ষার পরিবেশে ইতিবাচক আচরণকে উৎসাহিত করা।
স্বদেশ প্রতিদিন/ আরএফ