প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৪:২৬ AM

ফেনীর সোনাগাজীতে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর অধীনে গ্লোবাল হেলথ মেডিকেল সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু ইউসুফ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সোনাগাজী মডেল থানার পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।
অভিযানকালে চিকিৎসা বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ এর বিধি ৭ এর লঙ্ঘন ধরা পড়ে। এ অপরাধে একই বিধিমালার ধারা ১১ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু ইউসুফ মিয়া বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ