প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১:০০ AM

বাগেরহাটের রামপাল উপজেলায় বিবাদমান দুই বিএনপি গ্রুপের মধ্যে সংঘর্ষে জামায়াতের এক নেতাসহ অন্তত ৬–৭ জন আহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) রাতের এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, মঙ্গলবার রামপাল উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শেষে শামীম গ্রুপ বিজয়ী হয়। পরে ওই গ্রুপের মুক্ত, মালেক ও টুকুর নেতৃত্বে প্রতিদ্বন্দ্বী ফদির গ্রুপের মাছের ঘের লুট হয়। এ ঘটনার জের ধরে বুধবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
সংঘর্ষ ঠেকাতে গিয়ে বাশতলী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু খালিদ (৬৫) গুরুতর আহত হন। এছাড়া উভয় গ্রুপের আরও কয়েকজন আহত হয়েছেন।
মারামারির খবর পেয়ে রামপাল থানার ওসি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহতরা রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. সালাউদ্দিন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ